দিনাজপুরের নবাবগঞ্জে ইবাদত ট্যূরস্ এন্ড ট্রাভেলস্ কর্তৃক আয়োজিত হজ্জ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) সকাল ১১ টায় ইবাদত ট্যূরস্ এন্ড ট্রাভেলসের ভাদুরিয়া শাখার আয়োজনে উপজেলার ভাদুরিয়া বাজারের আঞ্চলিক অফিসে এই হজ্জ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হজ্জ পুনর্মিলনী অনুষ্ঠানে ভাদুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিএডিসি সেচ ভবনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুব আলম ডাবলু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন , ইবাদত ট্যুরস এন্ড ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রুম্মান, মারফুদুল হক, ভাদুরিয়া শাখার অফিসের ইনচার্জ নাজির হোসেন, রফিকুল ইসলাম, পাউশগাড়া মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন।
পড়ুন: দিনাজপুরে সেন্ট যোসেফস স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
এস/


