১৩/০২/২০২৬, ২৩:০৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে জুলাই-২৪ আন্দোলনের নিহত জিয়াউরের মরদেহ উত্তোলনে বাধা দিলো পরিবার

দিনাজপুর বিরলে জুলাই-২৪ আন্দোলনে নিহত জিয়াউর রহমানের মরদেহ ময়না তদন্তের জন্য কবর থেকে তুলতে বাধা প্রদান করেছেন নিহতের স্ত্রীসহ তার পরিবার। সোমবার সকালে বিরল উপজেলা নাগরবাড়ি গ্রামে বিজ্ঞ আদালতে নির্দেশে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভিক্টিমের কবরে থেকে মরদেহ উত্তোলন করতে গেলে বাধা দেয় স্ত্রী শাহানাজ আক্তার।

বিজ্ঞাপন

এসময় নিয়োগপ্রাপ্ত ম্যাটিস্ট্রেট জানান, ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনের জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। কিন্তু নিহতের স্ত্রী ও পরিবার মরদেহ উত্তোলন করতে দেয় নি। তাই মরদেহ উত্তোলন না করে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে প্রদান করা হবে। পাশাপাশি ভিক্টিমের পরিবার কি কারনে মরদেহ উত্তোলন করতে দিতে চায়না সেটিও আদালত বরাবর চিঠি প্রদান করার জন্য তাদের বলা হয়েছে। পরবর্তীতে আদালত যে নির্দেশনা দিবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট ঢাকার উত্তরায় ময়মনসিংহ মহাসড়কে জিয়াউর রহমান (৪৩) গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। পরে ৯ আগস্ট সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। দেশের উদ্বুদ্ধ পরিস্থিতির কারনে সেই সময় সুরতহাল ও ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা তার নিজ গ্রাম বিরলে নাগরবাড়ি গ্রামে মরদেহের দাফন সম্পন্ন করে।

পড়ুন: রূপগঞ্জে পারভেজ হত্যার রহস্য উৎঘাটন; সমকামিতার গোঁপন সম্পর্কের জেরে হত্যা; গ্রেফতার ২

দেখুন: মাদ্রাসা ছাত্রীর র’হ’স্য’জ’ন’ক ঘটনার সঠিক কারন জানতে চায় পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন