হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানা–পুলিশে সোপর্দ করা হয়।
আটক ছাত্রলীগ নেতার নাম শুভ (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, শুভ স্থাপত্য বিভাগের স্পেশাল রিপিট পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, একজন হামলাকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়ম নেই। এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ব্যবস্থ গ্রহণ করবে। আমরা তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেছি।
পড়ুন : দিনাজপুরে জুলাই-২৪ আন্দোলনের নিহত জিয়াউরের মরদেহ উত্তোলনে বাধা দিলো পরিবার


