দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স যন্ত্রপাতির নিচে চাপা পড়ে চীনা শিফট ম্যানেজার মি. ওয়াং জিয়াং গো (৫৬) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে খনির নিচে কাজ করার সময় হঠাৎ একটি হাইড্রলিক্স জগের নিচে তিনি চাপা পড়েন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি ব্যবস্থাপনা পরিচালক সাইফুল সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন: দিনাজপুর জেলা বিএনপির দুই নেতার মৃত্যুবার্ষিকী পালিত
এস/


