১৪/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর ফারিহার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজের ১৮ ঘন্টা পর ৯ বছর বয়েসী ফারিহা রহমান নীহার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

আজ শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নীহা কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশুসহ পর্যটকদের কাছে ছিল আনন্দের উৎস, যা মুহূর্তেই পরিণত হয় বিষাদের ঘটনায়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন জানান, গতকাল শুক্রবার বিকালে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীহা ও পরিবার। হটাৎ নৌকা ডুবি হলে ওই পরিবারের চারজনের সবাই নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নীহার বড় বোন কলেজ ছাত্রী কাশ্মীর রহমান নীলা (১৭) ও তার বাবা-মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে নীলাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় নিখোঁজ ছিল নীহা। আজ তার মরদেহ ভেসে উঠে।

গতকালের নৌকাডুবিতে নীলা ও নীহা দুই বোনের মৃত্যুর পর চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে শনিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা।

পড়ুন: স্ত্রীর লাশ ১১ টুকরো করা সুমন র‌্যাবের খাঁচায়

দেখুন: স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন