১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশঙ্কামুক্ত চাঁদপুরের সেই মসজিদের খতিব : বিল্লাল পুলিশকে বললেন ভুল করেছি

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কামুক্ত রয়েছেন চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী এলাকার বাইতুল আমান জামে মসজিদের খতিব আ ন ম নুর রহমান মাদানী। তবে নিরাপত্তার কথা চিন্তা করে কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নাম প্রকাশ করেননি তার ছেলে আফনান তকি।

বিজ্ঞাপন

১২ জুলাই শনিবার বিকালে গণমাধ্যমকর্মীদের কাছে তার পিতা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন আফনান।

তিনি জানান, সবার দোয়ায় আব্বা এখন আশঙ্কামুক্ত এবং ভালো আছেন। আমরা থানায় মামলা করেছি এবং দোষীর শাস্তির দাবী জানাচ্ছি। কিন্তু নিরাপত্তার স্বার্থে কোন হাসপাতালে আব্বাকে রেখেছি তার নাম বলতে চাচ্ছি না। এর আগে হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে আ, ন, ম নুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিল্লাল নামে সবজি বিক্রেতা।

বিল্লাল পুলিশের কাছে দাবী করেন, ‘রমজানের আগেরদিন ওই খতিব সাহেব বলেছেন- মিলাদ কুরআন শরীফে নেই। পরে আমি কুরআন শরীফ পড়তে গিয়ে মিলাদ সেখানে পাই। এ নিয়ে ইমাম আমাকে বলেছিলো অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে? অফিসার হচ্ছে আল্লাহ, আর পিওন হচ্ছে নবী। আমার নবীজীকে পিওন বলছে- এটা আমি মানতে পারিনি। পরে তাকে ছুরিকাঘাত করি। যদিও কাজটি ভুল করেছি।’

এদিকে নূর রহমান মাদানীকে নিয়ে সবজি বিক্রেতা বিল্লালের এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় মুসুল্লিসহ সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বরতগণ। তারা বলছেন, বিল্লাল পূর্ব পরিকল্পিতভাবে এই মসজিদে অবস্থান করে। তার কাছে একটি নোটও ছিল, যাতে লেখা ছিল, আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো। সে যায়নামাজে পেচিয়ে চাপাতি নিয়ে এসে উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে খতিবকে কুপিয়ে রক্তাক্ত করার এ ঘটনা ঘটিয়েছে। নূর রহমান মাদানী প্রকৃতপক্ষে ইসলাম প্রচারকারীদের মধ্যে অন্যতম একজন এবং তিনি মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ ও এই এলাকার মুসুল্লিদের মসজিদমুখী করতে নিবেদিত ব্যাক্তি।

এ বিষয়ে চাঁদপুরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ী এলাকার বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমাস মোল্লা বলেন,আহত খতিব নুর রহমান মাদানী কে চাঁদপুর ২৫০ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। তিনি চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকার সন্তান। অপরদিকে হামলাকারী বিল্লাল চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়ন মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলির ছেলে। বর্তমানে সে শহরের বকুলতলা রেলওয়ে এলাকায় বসবাস করছিলেন। বিল্লালের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। কেননা এই খতিব সাহেব এলাকার মানুষকে মসজিদমুখী করেছেন। তার বিরুদ্ধে নবী অবমাননাকর বক্তব্য ভিত্তিহীন। বিল্লালের উদ্দ্যেশ্য ও রহস্য দ্রুত পুলিশি তদন্তে বেরিয়ে আসবে প্রত্যাশা করছি।

এদিকে বিল্লালের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত খতিবের ছেলে আফনান এবং বিল্লাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া। তিনি বলেন, বিল্লালের এমন কান্ডে চাঁদপুরসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। তবে বর্তমানে আহত খতিব নূর রহমান মাদানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে ও মামলার বাদী আফনান। আমরা পুরো বিষয়টি নিয়ে তদন্তকাজ অব্যাহত রেখেছি।

পড়ুন: গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্বই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে

দেখুন: জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁয়ের সর্বশেষ অবস্থা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন