দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরো একজনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মালেপাড়া এলাকায় রাব্বী নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর করলে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত বাবলু (৩২) হলেন উপজেলার চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।
আটককৃতরা হলেন, লিনা পারভীন (৪২) ও জিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে এমন অভিযোগে দুইজনকে গতকাল থেকে বাড়িতে আটকে রেখে মারধর করে বাড়ির মালিক। আজ বিকেলে মারধর করা অবস্থায় একজনের মৃত্যু হয়।
পড়ুন : http://দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০


