সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক দেশকে ও স্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু আনোয়ার সাদাত সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হায়দার রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাডভোকেট মো. সাদিব গোলাম বিন নাসের, সঞ্জয় গুপ্ত, আহসান হাবীব, রাসেল আলী চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশের জনগণের ভোটাধিকার রক্ষা এবং যে কোন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় থাকবে বলেও জানান অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা।
আবু সাঈদ মজুমদার সিনিয়র যুগ্ম আহবায়ক দিনাজপুর জেলা সেচ্ছাসেবক দল, আব্দুস সালাম যুগ্ম আহবায়ক, আবু আনোয়ার সাদাত সাগর সদস্য সচিব কোতোয়ালী সেচ্ছাসেবক দল, জুলফিকার হায়দার রবিন সিনিয়র যুগ্ন আহবায়,পৌর স্বেচ্ছাসেবক দল, অ্যাডভোকেট মো সাদিব গোলাম বিন নাসের, সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল,সঞ্জয় গুপ্ত, আহসান হাবীব জেমস, রাসেল আলী চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পড়ুন : দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেল


