মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৩০ বোতল ফেনসিডিল এবং দুই লিটার ২টি বোতলে তরল ৪ লিটার ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।
১৫ জুলাই মঙ্গলবার ডিএনসি’র উপ-পরিদর্শক জায়েদ আল জফরী-এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের বালুয়া ডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আল-আমিন এর পুত্র মোঃ মিরাজুল ইসলাম (৩৫)-এর নিজ বাড়ি তল্লাশি করে এসব পাওয়া যায়।
উদ্ধারকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল এবং তরল ৪ লিটার ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা দেখানো হয়েছে।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসকল সফল অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রাকিবুজ্জামান।
পড়ুন : ১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে দিনাজপুরের খানসামার মানুষ


