১২/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই শহীদ দিবসে কুমিল্লা জেলা প্রশাসনের আলোচনা সভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রতীক “জুলাই শহীদ দিবস-২০২৫” উপলক্ষে কুমিল্লা জেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এ সভার আয়োজন করে কুমিল্লা জেলা প্রশাসন।

বুধবার (১৬ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাইয়ে দেশের ইতিহাসে নতুন মাত্রা যুক্ত করে একটি ঐতিহাসিক আন্দোলন জন্ম নিয়েছিল। এই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন ধারার সূচনা হয়।”

তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছিল, তা শুধু সরকারের পতনের কারণ হয়নি, বরং এটি ভবিষ্যতের বাংলাদেশ গঠনের পথও সুগম করেছে। শহিদদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না; প্রজন্ম থেকে প্রজন্ম এই ইতিহাস মনে রাখবে।”

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা আরও বলেন, “শহিদ দিবস শুধু স্মরণে রাখার দিন নয়, বরং এটি থেকে শিক্ষা নেওয়ার দিন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় গ্রহণের দিন।” বক্তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আদর্শকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও ন্যায্য সমাজ গঠনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন