১৯/০২/২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জমির বিরোধ নিয়ে অসহায় পরিবারের উপর হামলা

জমির বিরোধ নিয়ে একটি অসহায় পরিবারের উপর দীর্ঘ বছর ধরে হামলা মামলা করে হয়রানির করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বকশী বাড়িতে ভুক্তভোগী পরিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন।

ভুক্তভোগী হাছান বানু ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলআমিন বিএসসি,আমির হোসেন,হাসান,নাজমা ও আলেদা বেগম আমাকে ও আমার পরিবারের সদস্যদের উপর ৩২শতাংশ জমির বিরোধ নিয়ে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে।

হাছান বানু বলেন, আমার শ্বশুর নজীর আহমদ বকশী প্রায় ১২ বছর পূর্বে দেড় লাখ টাকায় আমার কাছে ৩২শতাংশ জমি বিক্রি করলেও আমাকে কোনো কাগজপত্র দেয়নি। আমার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রি করে দেড় লাখ টাকা দিলেও আমার শ্বশুর বছরের পর পর বছর ধরে আমাকে জমির কাগজপত্র বা দলিল দেননি। তবে আমার স্বামী ও সন্তানরা ওই জমিটি দীর্ঘ বছর ধরে ভোগদখল করে আসছে। গত রবিবার (১৩ জুলাই) আমার ছেলে আমিনুল ইসলাম ওই জমিতে আবাদকৃত ধানের চারায় সেচ দিতে গেলে আমার শ্বশুর নজীর আহমেদ ও ভাতিজা বিএসসি আলআমিনের নেতৃত্বে আমির হোসেন,হাসান, নাজমা, আলেদা বেগমসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর হামলা করে।

এতে আমার স্বামী ইয়াছিন বকশী,ছেলে আমিনুল ও মেয়ে বিবি কুলছুম এবং সুফিয়াকে আহত করে। স্থানীয় এলাকাবাসী আমাদের উদ্ধার করে। হাছান বানুর ছেলে আমিনুল ইসলাম বলেন প্রতিপক্ষরা আমাদের আত্মীয় স্বজন হলেও আমাদের কাছে বিক্রি করা জমি বুঝিয়ে না দিয়ে আমার রোপণকৃত ধানের চারাগুলো নষ্ট করে ফেলে এবং উল্টো থানায় আমাদের নামে লিখিত অভিযোগসহ সাংবাদিক মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের উপর হামলার দায় চাপিয়ে দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বানোয়াট খবর প্রকাশ করেছ।

এতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট করার পায়তারা করছে প্রতিপক্ষ গ্রুপটি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই। হামলার অভিযোগ অস্বীকার করে আলআমিন বলেন ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে পারিবারিকভাবে আমি শুনেছি চাচাতো ভাই আমিনুল ও আমার চাচা ইয়াছিন বকশী আমার দাদা নজীর আহমদ বকশীকে জমির মধ্যে হামলা করে আহত করেছে।

এই ঘটনায় স্থানীয় একাধিক এলাকাবাসী জানান হাছান বানু ও তার পরিবারের সঙ্গে মিথ্যা হামলা মামলা করে আলআমিন গং দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এবং নজীর আহমদ তার কাছে জমি বিক্রির ওয়াদা করে টাকা নিলেও তাদেরকে জমিটি বুঝিয়ে দেননি। এতে করে ওই এলাকায় একাধিকবার সালিশ ফয়সালার মাধ্যমে হাছান বানুকে জমি বুঝিয়ে দেয়ার জন্য নজির আহমেদকে নির্দেশ দিলেও তিনি তা মানছেন না বলেও এলাকার সালিশদারগণ জানান।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মিজান হাওলাদার বলেন এমন ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে জুলাই শহীদদের স্মরণে এতিমদের খাওয়ালেন বিএনপি নেতা এড. ছিদ্দিক উল্লাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন