26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লালমনিরহাটে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাটে জেলায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুনার রশিদ, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু তালিব প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। এনসিপি নেতাদের ওপর বর্বর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রমাণ হয়েছে,এই সরকার সাধারণ জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সন্ত্রাসীরা যদি এভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, তবে দেশের গণতন্ত্র ও নিরাপত্তা কোন জায়গায় দাঁড়াবে?

তারা আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় দুর্বৃত্তরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পড়ুন: সুনামগঞ্জে হাউসবোট দখলের অভিযোগে পদ হারাচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক

দেখুন: প্রথম বউ মরলে ২য় বিয়ে করবেন সিদ্দিক 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন