32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় নরসিংদী কাদির মোল্লা সিটি কলেজের ১০ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের নরসিংদী জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহৃত আবদুল কাদির মোল্লা সিটি কলেজে আজ রোববার (২০ জুলাই) এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

জানা যায়, কৃষক দলের এই কর্মসূচি চলাকালে প্রধান অতিথির উপস্থিতিতে কলেজের মানবিক বিভাগের ৮/১০ জন শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়, যা কলেজ কর্তৃপক্ষ “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় স্লোগান” বলে উল্লেখ করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ১০ শিক্ষার্থীকে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, “এই কলেজে কোনো ধরনের রাজনৈতিক চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ক্লাস বর্জনসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী শনিবার শিক্ষার্থীদের অভিভাবকসহ কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে একসঙ্গে ১০ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

পড়ুন: রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এনসিপিকে হুঁশিয়ারি, পুলিশ মোতায়েন

দেখুন: সড়ক-নৌপথ অচল, সারা দেশ থেকে বিচ্ছিন্ন বরিশাল নগরী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন