বিজ্ঞাপন

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা সহায়তা

উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ জুলাই) জামায়াত আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে আর্থিক সহায়তার কথা জানান।

ফেসবুক পোস্টে জামায়াতে আমির লেখেন, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

বিজ্ঞাপন

পড়ুন: মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন