১৩/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বিরামপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

দিনাজপুরের বিরামপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল্লাহ (৩৫) নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) কলেজ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল্লাহ উপজেলার হাবিবপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।

তিনি বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন ওই তরুণী। বিরামপুর ব্রিজের কাছে অটো থেকে নেমে আদর্শ স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন আব্দুল্লাহ।

অভিযুক্ত আব্দুল্লাহর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করব। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিরামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান নুর ওরফে বাবু বলেন, ‘আমিও আপনার মতোই শুনেছি যে আমাদের দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করব।অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১১ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট, ভোগান্তিতে দিনাজপুরের খানসামার মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন