বিজ্ঞাপন

একসঙ্গে প্রাণ হারানো ৩ শিশুর বাড়িতে মির্জা ফখরুল

উমায়ের নূর আশিক, বোরহান উদ্দিন বাপ্পী ও মাহিত হাসান আরিয়ান একই বংশের। সম্পর্কে তারা চাচাতো ভাই। উত্তরার দিয়াবাড়ির তারারটেক মসজিদ এলাকায় একসঙ্গেই বেড়ে উঠছিল তিনজন। এখন পাশাপাশি কবরে শুয়ে রয়েছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে তাদের। একসঙ্গে ৩ সন্তানকে হারিয়ে শোকে পাথর পরিবার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দিয়াবাড়ির তারারটেকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ৩ শিশুর কবর জিয়ারত ও মোনাজাত করে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।

মহাসচিব বলেন, পুরো জাতির মতো শোকাহত বিএনপিও। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে ন সন্তান হারানো পরিবারের কাছে যেতে বলেন। আমাদের সমবেদনা ও তাদের পাশে থাকার বিষয়টিও জানাতে বলেছেন।’

এমন দুর্ঘটনায় বিএনপি শোকাহত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যখনই আমরা কোনো দুর্ঘটনায় শিশুর মৃত্যুর সংবাদ শুনি, তখন আমাদের ব্যথিত ও আহত করে। সবসময় শিশুরা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ এবং পরিবারের ভবিষ্যৎ। সন্তান হারানোর যে ব্যথা, সেই ব্যথার সান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নেই। কষ্টের সঙ্গে রয়েছি।

গত সোমবার (২১ জুলাই) বিমান দুর্ঘটনায় তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এ শিক্ষার্থীদের করুণ মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীও শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

জানা যায়, ঘটনার দিন গত সোমবার স্কুল শেষে চলছিল কোচিংয়ের ক্লাস। কোচিং শেষে বাসায়ও ফেরার কথা ছিল একসঙ্গে; কিন্তু একটি বিমান দুর্ঘটনায় তাদের জীবন প্রদীপ অকালে নিভে গেল।

বিজ্ঞাপন

পড়ুন : বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন