বিজ্ঞাপন

মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবারো আ’লীগ পুণর্গঠিত হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকলকে সতর্ক করে বলেন, সবাই ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্খিত ঘটনাকে পুঁজি করে আবারো আওয়ামীলীগ পুণর্গঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দুপুরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্ত মঞ্চে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন।

এর আগে, জেলা শহরে পদযাত্রা করে এনসিপির নেতৃবৃন্দ। শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি টি.এ রোড, মসজিদ রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেয় নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও। পদযাত্রাটি শহর প্রদক্ষিণশেষে পৌর মুক্তমঞ্চে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেক দলকে আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ ও রাজনীতিরি স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

পড়ুন: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা বিরোধ সংঘর্ষে নিহত-৩,আহত ৬জন

দেখুন: লিচুর লোভ দেখিয়ে ধ র্ষণ: কুমিল্লার ভন্ড পীর ঢাকায় গ্রেপ্তার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন