জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগষ্টের গণঅভ্যূন্থানে আমরা চেয়েছিলাম একটি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, পুরনো সিস্টেম আর আইনে আমরা আর বাংলাদেশকে দেখতে চাইনি কিন্তু নানা শক্তি এখন পুরনো সিস্টেমেই দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে, আমরা এখনও আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের কর্মসংস্থান করতে পারিনি। আমাদের অনেক দাবি ছিল। কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় পয়েন্টে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই,আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, কিন্তু বিচার-সংস্কার ছাড়া দেশে নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এ নির্বাচন জনগণ গ্রহন করবেনা। আমরা বলেছিলাম, আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যে সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে, যেখানে ১৯৪৭, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং ২৪ এর গণঅভ্যূন্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। সকল জাতি ধর্মের সমঅধিকার নিশ্চিত থাকবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি, ৭২ এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী এখন রাজপথে নেমেছে, ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতর গত ৫৪ বছর ছিলাম, জুলাই- গণঅভ্যূন্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই, আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই।
এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই পদযাত্রা শরু হয়ে শাহ মোস্তফা সড়ক হয়ে সভাস্থলে এসে শেষ হয়। পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীসহ সর্বস্থরের জন-সাধারন।
সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকতে হবে, জুলাইয়ে আমাদের ভাইদের পিট গুলিতে জাঝরা হয়েছে, আগামীতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তাদেরকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে, ২৪ এর গণঅভ্যূন্থানের পরে ঘুষ নিয়ে সরকারি সেবা পেতে হবে এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাইনা। আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র রাজপথে এখন জনগণই দিবে, এজন্য আগামী ৩ আগষ্ট ঢাকায় সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান তিনি।
মৌলভীবাজার জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমনসহ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও জুলাই যোদ্ধারা।
পড়ুন : ৩ আগষ্ট ঢাকার সমাবেশ থেকেই জুলাই ঘোষণাপত্র আদায় করে নিব : নাহিদ ইসলাম


