১৪/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় দিনাজপুরে খানসামায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে শহীদ আবু সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন