১৪/০২/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ৩:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, ডিএমসি দিনাজপুরের উপ-পরিদর্শক মোঃ জায়েদ আলী জাফরীর নেতৃত্বে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার জনৈক্য মোঃ সিরাজুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া মোঃ বাপ্পি ইসলামের ঘরে তল্লাশি চালিয়ে কাঠের সোকেসের নিচের ড্রয়ারের মধ্যে থেকে এসব উদ্ধার করা হয়।

এই অভিযানের খবর পেলে মাদক ব্যবসায়ী বাপ্পি ইসলাম ঘটনাস্থল থেকে পূর্বেই পালিয়ে যায়। উদ্ধারকৃত ৫০ বোতল আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১ লক্ষ টাকা। পরবর্তীতে ২০১৮ সালের ৩৬ (১) সরণণির ১৪ (খ) ধারায় আসামী বাপ্পি ইসলাম-কে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে দিনাজপুর কোতয়ারলী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন