বিজ্ঞাপন

আনাসসহ ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ সোমবার (১১ জুলাই)।

বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সকালে এই মামলায় গ্রেফতার কনস্টেবল সুজনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই মামলায় ৮ আসামির মধ্যে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম গ্রেফতার আছেন।

আর পলাতক আছেন ডিএমপির বরখাস্ত সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই ৮ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই অভিযোগ গঠন করেন। শেখ হাসিনার মামলার পর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় কোনো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে এই মামলায়।

বিজ্ঞাপন

পড়ুন: হারুন, বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন