বিজ্ঞাপন

ফের আন্দোলনে সচিবালয়ের কর্মচারীরা

চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে আবার আন্দোলন শুরু করেছেন সচিবালয়ের কর্মচারীরা। বিভিন্ন দাবি নিয়ে গতকাল রোববার সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মী জড়ো হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান। সেখান থেকে তারা মিছিল নিয়ে যান অর্থ ভবনে। অর্থ সচিবের দপ্তরে গেলেও কর্মচারীরা সচিবকে দপ্তরে পাননি। এ সময় সেখানে তারা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সচিবালয়ের অন্তত ৫০ জন কর্মচারী মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তাদের মূল দাবির মধ্যে রয়েছে– পে স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন করা, প্রশিক্ষণ ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ এবং পরিবারের ছয়জনের জন্য রেশন চালুর ব্যবস্থা করা। সঞ্জীবনী প্রশিক্ষণ মূলত দেশের বিভিন্ন জেলায় ডিসিদের তত্ত্বাবধানে পরিচালিত হতো। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জেলা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের উদ্বুদ্ধ করা হতো। সচিবালয়ে কর্মচারীরা বিভিন্ন গ্রুপে এ প্রশিক্ষণে অংশ নিতেন।

পরিষদের সভাপতি মো. বাদীউল কবির বলেন, ‘কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিন দিন বাড়ছে, আর কর্মচারীদের সুযোগ-সুবিধা দিন দিন কমছে। আমরা বছরে পাঁচ দিনের জন্য সঞ্জীবনী প্রশিক্ষণ সুবিধা পেতাম। এখন সেটাকে কমিয়ে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ করতেই আন্দোলনে নেমেছি।’ 

পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

দেখুন: দেশে এখন কোনো রাজনৈতিক সরকার নেই: বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন