বিজ্ঞাপন

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বোর্ড গঠন করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. আব্দুর রাজ্জাককে। বোর্ডের অপর দুই সদস্য হলেন: যুগ্ম সচিব (আইআইটি-২ অধিশাখা) মুর্শেদা জামান ও যুগ্ম সচিব (ডব্লিওটিও-৩ অধিশাখা) মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

অন্য দুই সদস্য হলেন: যুগ্ম সচিব (প্রশাসন-২ অধিশাখা) তানভীর আহমেদ এবং উপসচিব (রপ্তানি-৪ শাখা) ড. মো. রাজ্জাকুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : এফবিসিসিআই দলীয়করণের খেসারত দিচ্ছেন ব্যবসায়ীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন