বিজ্ঞাপন

ছেলেমেয়ের সঙ্গে বোরকা পরা পরীমনির ভিডিও ভাইরাল

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বর্তমানে তিনি একাধারে ক্যারিয়ারের কাজ ও মা হিসেবে দায়িত্ব দক্ষভাবে সামলাচ্ছেন। মাতৃত্বকালীন বিরতির পর পুরোদমে শুটিংয়ে ফিরেছেন। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সরব দেখা যায় তাকে।

আজ এক পোস্টে পরীমনি জানিয়েছেন, তার দুই সন্তানকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছেন। দেখা গেল এসময় তিনি বোরকা পরে আছেন। অভিজ্ঞতাটি নিয়ে মজার ছলে তিনি লিখেছেন, ‌‘আজকে দুজনের ভ‍্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জন কে দেখেন কি করে!’

পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়-বোরকা পরে গাড়িতে চড়ে সন্তানদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন পরীমনি। পরে হাসপাতালের সামনে ও ভেতরে সন্তানদের সঙ্গে তার মিষ্টি খুনসুটি ধরা পড়ে ভিডিওতে। সেটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে পরীর অনুরাগীদের মধ্যে।

এর আগে কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই নায়িকা। হাসপাতালে কাটানো কঠিন সময় পেরিয়ে এখন তিনি সুস্থ ও উজ্জ্বল। জীবনকে নতুনভাবে উপভোগ করছেন। সেই প্রতিচ্ছবি মিলেছে তার সাম্প্রতিক এক ফটোশুটেও।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমনি এখন তার দুই সন্তান-ছেলে পুণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়েই গড়ে তুলেছেন নিজের জগৎ। নিজেকে তিনি উপস্থাপন করছেন এক ‘ওয়ান ওম্যান আর্মি’ হিসেবে। মা হিসেবে তার এই সংগ্রাম, ভালোবাসা ও দায়িত্বশীলতা ইতিমধ্যেই মন ছুঁয়েছে অসংখ্য ভক্তের।

বিজ্ঞাপন

পড়ুন : পরীমণির মেয়ে আইসিউতে, ছেলেসহ নায়িকার জ্বর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন