বিজ্ঞাপন

জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত নৈপুণ্যের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের জন্যই মূলত তাকে এপ্রোচ করেছে বিসিবি।

আশরাফুলের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি অবশ্য আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি যদি দায়িত্ব নেন তবুও কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নন। এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’

সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো ব্যাটিং করতে পারছে না বাংলাদেশ। ব্যাটাররা যেন মৌলিক ব্যাটিং করতেই ভুলে গেছেন। প্রতিপক্ষের বোলারদের সুযোগ দিয়ে নিজেদের উপর চাপ বাড়িয়ে বেশিরভাগ ব্যাটারই ফিরছেন হতাশ হয়ে। সবশেষ কয়েকমাস ধরেই টপ, মিডল কিংবা লোয়ার অর্ডার—সব জায়গায় ধুঁকছেন সবাই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন ছন্দহীন ব্যাটিং ভাবাচ্ছে বিসিবিকে। এমন অবস্থায় জাতীয় দলের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করছে বোর্ড। লম্বা সময় ধরেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়া খেলছে বাংলাদেশ। সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন সামলাচ্ছিলেন ব্যাটিংয়ের।

গেল এক বছর তার অধীনে ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছে। বাজে ব্যর্থতার শেষই যেন হচ্ছে না। সবশেষ এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সালাউদ্দিনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগেই ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

এজন্য দেশের ও দেশের বাইরের কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। যদিও অস্ট্রেলিয়ান একজনের সঙ্গে আলোচনা এগিয়েছে অনেকখানি। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে লম্বা খেলা সাবেক ওই ক্রিকেটারকে ব্যাটিং কোচ হিসেবে পেতে বিসিবিও ইতিবাচক। যদিও এখনো পুরোপুরি অনিশ্চিত নয়। তবে আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় আলোচনা করে ব্যাটিং কোচ চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : এএফসি চ্যালেঞ্জ লীগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন