বিজ্ঞাপন

জাতীয় মসজিদে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ১০টায় শুরু হওয়া এই জামাত শেষ হয় ১০টা ১০ মিনিটে।

এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে ছিলেন মো. আমির হোসেন।

এর আগে, সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমে পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন: বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন