বিজ্ঞাপন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ২৮ অক্টোবর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৮ অক্টোবর ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে তত্ববধায়ক সরকার ফিরিয়ে আনার আপিল শুনানি শেষে এই তথ্য জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, ‘যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল, তা ছিল পরিকল্পিত৷ আর শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ক্র কায়েম করেছিল।’

এই আইনজীবী আরও বলেন, ‘নির্বাচন ব্যাবস্থাকে সঠিক নিয়মে দাঁড় করাতে হলে তত্ববধায়ক সরকারের বিকল্প নেই।’

জুলাই সনদের ভিত্তিতে যেন আদালত রায় হয়, সেই প্রত্যাশা করেন শিশির মনির। তিনি জানান, এই আপিলের পক্ষে ১৪ জন বিচারকের মধ্যে ১০ জনই তত্ত্বাবধায়কের পক্ষে মত দিয়েছেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড.বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সেটি কী সংসদের ক্ষমতাকে খর্ব করবে, প্রশ্ন প্রধান বিচারপতির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন