২০২৩ নারী ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশ জাতীয় দল নিশ্চিতভাবে পাচ্ছে ৫,৬৪,৩১৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ টাকা।
বিজ্ঞাপন
এবারের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পায় ২.৫ লাখ ডলার, বাংলাদেশের একটি জয়ের জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার এবং সপ্তম স্থান অর্জনের জন্য ২.৮ লাখ ডলার।
এই আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (১৫২ কোটি ৬৮ লাখ টাকা), যা ২০২২ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরের ৩.৫ মিলিয়ন ডলার থেকে প্রায় ৩০০ শতাংশ বেশি।
চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (৪৯.২৮ কোটি টাকা) এবং রানার্সআপ দল ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা)। দুই সেমিফাইনাল হারা দল পাবেন ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা)।
পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন


