22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাপার কার্যক্রম স্থগিত করতে সরকারকে পদক্ষেপ নিতে এনসিপির আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, অনেকগুলো বিষয়ে বৈঠকে কথা হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।

নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচন এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার জায়গাটা নিশ্চিত করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

এর আগে সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হয়। এছাড়া বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক শুরু হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টা বাসভবনের বাইরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পড়ুন : প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন