নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। রোববার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের সামনেই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি।
ফাইনাল মাঠে গড়ানোর আগেই বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ফাইনালের ভেন্যু নাবি মুম্বাইয়ে বৃষ্টি নামে। তবে ইতেমধ্যে বৃষ্টি থেমে টস হয়েছে। টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তারা ভারতের মেয়েদের ব্যাটিংয়ে পাঠিয়েছে।
বিশ্বকাপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি পরে আরও বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে, তাহলে ম্যাচ কাল একই অবস্থা থেকে পুনরায় শুরু হবে।
বিজ্ঞাপন


