১১/১২/২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘বৈবাহিক সম্পর্কেরও এক্সপায়ারি ডেট থাকা জরুরি’- কাজল

বলিউড অভিনেত্রী কাজল বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট (মেয়াদ উত্তীর্ণের তারিখ) থাকা জরুরি।’
কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?

বিজ্ঞাপন

সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কল খান্না প্রশ্ন রাখেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি ‘রিনিউয়াল’ বা নবায়নের সুযোগ থাকা জরুরি?
এই প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং টুইঙ্কল খান্না নিজেও দ্বিমত পোষণ করলেও, কাজল একমত হন যে, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরও বেশি জরুরি।
টুইঙ্কল খান্না মজা করে যখন বলেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।’

তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দু’জনের কাউকেই কখনও ভুগতে হবে না।’

পড়ুন- কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিতর্কের ঝড়

দেখুন- স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেননি! | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন