33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মসজিদ থেকে ইউএনও, সাংবাদিকসহ ২০ মুসুল্লীর জুতা চুরি

গাজীপুরের কালিয়াকৈরে থানার সামনের উপজেলা পরিষদ মসজিদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ বিশ মুসল্লির জুতা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর থানার সামনে উপজেলা পরিষদ মসজিদে আজ জুমার নামাজ পড়তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ। নামাজ শেষে তিনি দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরেও জুতার কোনো হদিস পাওয়া যায়নি। 

এদিকে, একই সময়ে মসজিদে সাংবাদিক ও উপজেলার কর্মচারীসহ কমপক্ষে বিশ মুসল্লির জুতা চুরির খবর পাওয়া যায়। 

মুসল্লিদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এ রকম ঘটনা ঘটেছে।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, মসজিদের ভেতর থেকে জুতা চুরির ঘটনাটি অপ্রত্যাশিত। তবে এর তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরিই দোষীদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন