বিজ্ঞাপন

মেহেরপুরে উন্মুক্ত উঠান বৈঠকে সচেতনতা ও টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কার্যক্রম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন

সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রমসহ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত উঠান বৈঠক। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকে মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ রোধ, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহারের আহ্বান জানানো হয়। উঠান বৈঠক শেষে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা তথ্য অফিস। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সঠিক তথ্য ও সচেতনতার মাধ্যমে গড়ে তুলতে হবে। গুজব বা অপপ্রচার নয়, তথ্যের সত্যতা যাচাই করে তবেই সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।এছাড়াও টাইফয়েড ভ্যাকসিন টিকাদানের সুফল সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
স্থানীয় জনগণ এ ধরনের সচেতনমূলক উঠান বৈঠকের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন