থানায় সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে অনৈতিক সুবিধা দেওয়া’য় শরীয়তপুর গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম ক্লো’জ’ড করে পরে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের একটি আদেশে এই নির্দেশনা দেয়া হয়।
শনিবার (২০সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল)তানভীর হোসেন
গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সিআর মামলায় এক বছর দুই মাস সাজাপ্রাপ্ত আসামি ছিলেন গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার (৪৮)। ওই মামলায় গত ১৬ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম। তবে তাকে অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার বেশ কিছু ছবি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে গ্রেফতার লিটন হাওলাদার থানা হাজতে একটি খাটে বসে আয়েশি ভঙ্গিতে সিগারেট হাতে নিয়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন। এ ঘটনায় পুলিশের দায়বদ্ধতা ও নৈতিকতা নিয়ে ফেসবুকসহ সুশীল সমাজে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বাইছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন বলেন, গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম’কে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
পড়ুন: যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ
দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ
ইম/


