25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শুধু পোশাক খাত নয়, সব আমদানিকারকে সমান সুযোগ চায় ডিসিসিআই

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে তৈরি পোশাক খাতের আমদানিকারকদের চট্টগ্রাম বন্দরে স্টোরেজ সময়সীমা অতিক্রান্ত হওয়ার ক্ষেত্রে চারগুণ হারে আরোপিত অতিরিক্ত স্টোর রেন্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে খাতভিত্তিক বৈষম্যমূলক মনে করছে ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বুধবার (৪ জুন) এক বিবৃতিতে সব আমদানিকারকের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

ডিসিসিআই বিবৃতিতে জানায়, দেশের অধিকাংশ আমদানিকারক পণ্য আমদানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করে থাকেন। তবে মহাসড়কে যানজট, বন্দরের অপ্রতুল অবকাঠামো এবং খালাস প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে সব শিল্পখাতের আমদানিকারকরা জটিলতার মুখে পড়ছেন। এমতাবস্থায়, স্টোর রেন্ট চারগুণ বৃদ্ধির সিদ্ধান্ত ব্যবসা পরিচালনার ব্যয় বাড়াবে এবং বাংলাদেশকে প্রতিযোগিতামূলক বাজারে আরও পিছিয়ে দেবে।

সংগঠনটি আরো জানায়, শুধুমাত্র তৈরি পোশাক খাতকে ছাড় দিয়ে অন্যান্য শিল্পখাতকে এ নিয়মের আওতায় আনা হলে তা ব্যবসায়িক বৈষম্যের সৃষ্টি করবে, যা একটি সুষম ও টেকসই অর্থনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।

ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের বর্তমান চ্যালেঞ্জ বিবেচনায়, ডিসিসিআই সরকারের কাছে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় এবং সব আমদানিকারকের জন্য স্টোর রেন্ট হ্রাসের আহ্বান জানায়।

বিজ্ঞাপন

পড়ুন: বাজেট ততটা আশাব্যঞ্জক নয় বলে মনে করে ডিসিসিআই

দেখুন: বাংলাদেশ-আমিরাত সম্পর্ক চাঙ্গা করতে ডিসিসিআই দলের সফর

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন