বিজ্ঞাপন

সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় আইন উপদেষ্টাকে আহ্বায়ক করে কমিটি

কর্মচারীদের আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করতে আইন উপদেষ্টাকে ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বুধবার (৪ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনসমূহের সঙ্গে আলাপ-আলোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের জন্য তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।

এতে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়। ২৫ মে রাতে যা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন