বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। শুরুটা ভালোই করেছে টাইগাররা। আবার খেলা শুরু হয়েছে।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক।
তিন ম্যাচের প্রথম দুটিতে বাংলাদেশ টস জিতেছিল। এমনকি ফিল্ডিং নিয়ে দুটি ম্যাচেই জয় পায় টাইগাররা। এবার টস হেরে ব্যাটিং পেল লিটনরা।
প্রথম ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল তারা, দ্বিতীয় ম্যাচে সংখ্যাটি ২। তৃতীয় ম্যাচে আবার পাঁচ পরিবর্তন নিয়ে নামল লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে নেই দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের বদলে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারি, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।


