25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

আজ শুক্রবার ১৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফিরলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, খালেদা জিয়ার অবস্থা এখন সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।


স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন। তারও আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এরপর উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বাসায় যান। সেখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।

পড়ুন : রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন