বিজ্ঞাপন

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন নাগরিক টিভির প্রতিনিধি বিল্লাল নাফিজ

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন আজকের ভোলার সিনিয়র স্টাফ রিপোর্টার ও নাগরিক টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল নাফিজ। শুক্রবার (২৩শে এপ্রিল) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দ্বীপ জেলা ভোলার প্রথম দৈনিক “দৈনিক আজকের ভোলার” ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ও ভোলা জেলা ইতিহাসের লেখক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন তাকে এ সম্মাননা তুলে দেন।

সাংবাদিক মোঃ বিল্লাল নাফিজ তার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে স্থানীয় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছেন। তার দৈনিক আজকের ভোলায় প্রকাশিত ঘুষ বানিজ্যের এক অনুসন্ধানী প্রতিবেদনের পরে ভোলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সহকারী পরিচালক মোশারেফ হোসেন তাৎক্ষণিক বরখাস্ত হয়েছেন। যা ভোলার সাংবাদিক সমাজ ও পুরো জেলায় ব্যপক সাড়া ফেলে।

এসময় উপস্থিত অতিথিরা বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মোঃ বিল্লাল নাফিজ তার কাজের মাধ্যমে সেই দায়িত্বশীলতার পরিচয় আজকে সম্মানিত হয়েছেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ বিল্লাল নাফিজ বলেন, এই স্বীকৃতি আমার কাজের অনুপ্রেরণা বাড়াবে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। বিল্লাল নাফিজ দৈনিক আজকের ভোলার সিনিয়র স্টাফ রিপোর্টারের পাশাপাশি তিনি জাতীয় গণমাধ্যম দৈনিক জনকণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘসময় কাজ করেছেন, বর্তমানে তিনি বার্তা বাজার ও নাগরিক টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি হিসেবেও সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি পেশাদারিত্ব বজায়ে ভবিষ্যৎ কাজ করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন৷

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুরে চিকিৎসককে ছুরিকাঘাত: কসাই রাজ্জাক গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন