১০/০২/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । তার অধীনে একটি ভালো নির্বাচন হবে কিনা এ নিয়ে আশঙ্কা রয়েছে, তাই স্বরাষ্ট্র উপদেষ্টা কে সরিয়ে দিয়ে একজন ভালো উপদেষ্টা দেয়া দরকার বলে মন্তব্য করলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

বিজ্ঞাপন

আজ দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে সাংবাদিক সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, যারা ন্যায্যতার জন্য আওয়াজ তোলে, যারা দিল্লির বিরুদ্ধে কথা বলে, আধিপত্যবাদ এর বিরুদ্ধে কথা বলে এমন বহু লোকদের প্রচন্ড হুমকিতে রাখা হচ্ছে এবং তাদেরকে নির্বাচনে হারিয়ে দেয়ার জন্য আর্মফোর্স ,গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র উপদেষ্টা একসাথে মিলে কাজ করবেন এমন বেশ কিছু আলামত তাদের কাছে আছে বলে জানান তিনি।

এছাড়াও এই সময় তিনি স্যার সংকটের কথা উল্লেখ করে বলেন বাংলাদেশের যে লুটেরাদের ঋণ সিডিউল করবার নামে নামে বারবার মাফ করে দেয়া হয়। সেই সকল ক্রিমিনাল দের মাফ না করে কৃষকের ক্ষুদ্র ঋণ গুলোকে মাফ করে দিয়ে সরকারকে কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এবং পরবর্তীতে তিনি রংপুর ৩ আসনের এবি পার্টির এমপি প্রার্থীর হিসেবে এডভোকেট আব্দুর রউফ এর নাম ঘোষণা করেন। এবং রংপুর বাসীকে আসন্ন নির্বাচনে যোগ্য লোককে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন