বিজ্ঞাপন

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘরে।

‎বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শৈলকূপার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়রা ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ৩ টি বাড়িঘরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, হাকিমপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন:‘মধ্যপ্রাচ্যে ১৯তম ধাপের হামলা শুরু, নিশানা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ঘাঁটি’

দেখুন:ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কে/টে হ/ত্যা/র চেষ্টা, স্বামী আটক

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন