বিজ্ঞাপন

অপেক্ষার অবসান কাতার রুটে বাংলাদেশী বিমান চলাচল পুনরায় শুরু

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর অবশেষে কাতারের আকাশপথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি (QCAA) এক নোটিস টু এয়ারম্যান (NOTAM) জারি করে বিদেশি এয়ারলাইন্সসহ সকল ফ্লাইট ধাপে ধাপে চালুর ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন


ঘোষণায় জানানো হয়, সব ফ্লাইট দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরিচালিত হবে। পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং সংশ্লিষ্ট জাতীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্তৃপক্ষ ২০ এপ্রিল থেকে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।


কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি (QCAA) জানিয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে ফ্লাইট পরিচালনা করা হবে।


এদিকে, বাংলাদেশি যাত্রীদের জন্যও স্বস্তির খবর এসেছে। কাতার রুটে বাংলাদেশি বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন জানিয়েছেন, ২৬ এপ্রিল ২০২৬ থেকে বিমানের ফ্লাইট পুনরায় চালু হবে এবং অচিরেই ফ্লাইট সূচি প্রকাশ করা হবে।


অন্যদিকে, বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৩ এপ্রিল থেকে কাতার রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানা গেছে।


দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ আবারও স্বাভাবিক হয়ে উঠবে।

পড়ুন- হিজবুল্লার বিরুদ্ধে লেবাননের সঙ্গে কাজ করতে চান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

দেখুন- প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের সদেস্যদের সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন