বিজ্ঞাপন

অস্কারের মঞ্চে শাহরুখম্যাজিক

ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কি কোশিশ কি হ্যায়…এই সংলাপ যেন আবারও জীবন্ত হয়ে উঠল বিশ্বমঞ্চে। বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’ জায়গা করে নিল অস্কারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

সম্প্রতি সম্প্রতি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার) তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটির একটি আইকনিক দৃশ্য শেয়ার করে।

সেখানে দেখা যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত সংলাপ, যা একসময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল, আজও একই আবেগে ছুঁয়ে যাচ্ছে আন্তর্জাতিক দর্শকদের।

প্রায় ১৭ বছর আগে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমা নতুন করে আলোচনায় আসতেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহরুখ নিজেও। পুরনো দিনের স্মৃতিতে ভেসে গিয়ে তিনি ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

অন্যদিকে ছবির নির্মাতা ফারহা খান জানান, এত বছর পর আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মান পাওয়া একজন পরিচালকের জন্য গর্বের।

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মঞ্চে ভারতীয় সিনেমার এই উপস্থিতি নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য বড় অর্জন—আরেকবার প্রমাণ করে দিল, শাহরুখের জাদু সময়ের গণ্ডি পেরিয়েও সমান প্রাসঙ্গিক।

পড়ুন:রাতভর লাইনে থেকেও তেল মিলছে না

দেখুন:মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরান নিয়ে ভয়ংকর তথ্য, আন্তর্জাতিক সব খবর! | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন