বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের শঙ্কা

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। এরইমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাকে সৈকতে ডাকা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, এ ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন।

এরইমধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ একটি সতর্কতা জারি করেছে যাতে লোকজনকে সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে।
পুলিশ বলছে, এখনও এ ঘটনায় অভিযান চলছে এবং জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, যারা ইতিমধ্যেই সেখানে আছেন তাদের অন্য কোথাও আশ্রয় নিতেও বলা হচ্ছে।

এদিকে, আল জাজিরা বলছে, সিডনি মর্নিং হেরাল্ড সমুদ্র সৈকতে একাধিক গুলি চালানোর খবর দিয়েছে, তবে কেউ আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

বন্ডি সৈকতে দুজন ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। সিডনির পূর্ব উপকূলে বন্ডি সমুদ্র সৈকত ৩,০০০ ফুটেরও বেশি লম্বা এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে সুপরিচিত সৈকতগুলোর মধ্যে একটি।

এছাড়া, বন্ডি বিচে বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পড়ুন: হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, অবস্থা অত্যন্ত ‘আশঙ্কাজনক’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন