বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে জালালাবাদ আ্যসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছিলেন অস্ট্রেলিয়ার সিডনির প্রবাসী বাংলাদেশি সিলেটীরা। জালালাবাদ আ্যসোসিয়েশন নিউ সাউথ ওয়েলস ইনক্. এর উদ্যোগে সোমবার (৯ জুন) সিডনির রিভার উড রোটারী পার্কে অনুষ্ঠিত হয় এ ঈদ পুনর্মিলনী।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সিলেটীরা অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশি সিলেটীদের মিলনমেলায়। বর্ণাঢ্য এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আ্যসোসিয়েশনের সভাপতি জাহেদুল হক চৌধুরীর লিটন, ঈদ পুনর্মিলনী কমিটির আহবায়ক মোহাম্মেদ শাহ আলম, আ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আখলাকুল ইসলাম, কোষাধ্যক্ষ জামান সরোয়ার শিপু, অর্গানাইজেশন সেক্রেটারি মো: আব্দুস শুকুর, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আল কবীর, কালচারাল সেক্রেটারি দিলু সাজ্জাদ আলী, পাবলিকেশন সেক্রেটারি শাহাব উদ্দিন শিহাব ও আ্যাসোসিয়েণনের সহ সভাপতি ফায়জুল বারী জসিম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের খেলা-ধুলা ও তাদের অংশগ্রহণ। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। গান, কবিতা আবৃত্তি এবং খোশ গল্প আর আড্ডায় দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশি সিলেটীরা। অনুষ্ঠানে সবার জন্য র‌্যাফেল ড্র এর আয়োজন ছিল। অনুষ্ঠানের শেষ দিকে বিভিন্ন খেলাধুলা ও র‌্যাফেল ড্র’র বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অথিতি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার তোলে দেন জালালাবাদ আ্যসোসিয়েশন নিউ সাউথ ওয়েলস ইনক্. এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. আয়ুবুর রহমান চৌধুরী। সাবেক সভাপতি ছাইফুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল আহমদ,সাবেক উপদেষ্টা ড. খয়রুল হক চৌধুরী, সাবেক সহসভাপতি ফারুক আহমদ, আ্যসোসিয়েশনের শুভাকাঙ্খী মোহাম্মদ বোরহান উদ্দিন বাহার, সাবেক জয়েন্ট সেক্রেটারি হাজী নুমান আহমদ, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মুদাস্সির হোসেন মুকুল, মোঃ মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার সোহেল হোসেন ও পৃষ্ঠপোষক আব্দুল হান্নান ও আ্যসোসিয়েশনের সদস্য মুহাম্মদ মুহিদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য গোলাম জাকারিয়া জাকু, সোহেব আহমদ শাকিল, মো. চুন্নাহ, হাসান আহমেদ, হাবিব উল্লাহ, এমাদ উদ্দিন চৌধুরী, আবেদ আহমেদ, কামরান হোসেন এবং মোহাম্মদ সাদমান রেজা।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও আলবানিজের জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন