বিজ্ঞাপন

অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।

বিজ্ঞাপন

গত রোববার সিডনির বন্ডাই সৈকতে হামলা চালায় দুই বন্দুকধারী। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ আল-আহমেদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই বন্দুকধারী গুলি ছুঁড়ছিল। তখন পাশ থেকে দৌড় দিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। এরপর তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। অত্যাধুনিক ওই অস্ত্র ছিনিয়ে নেওয়ায় অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান।

এমন সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে সকলের প্রশংসায় ভাসেন তিনি।

পড়ুন: বিজয় দিবসে প্যারাট্রুপিং: দেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন