ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপিকা কক্কর দীর্ঘদিন ধরে স্টেজ টু লিভার ক্যানসারে ভুগছেন। গত মঙ্গলবার তার ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম গণমাধ্যমে জানান, দীপিকা বর্তমানে আইসিইউতে রয়েছেন এবং কিছুটা ব্যথা থাকলেও তিনি স্থিতিশীল আছেন।
বুধবার সামাজিক মাধ্যমে শোয়েব লেখেন, “দীর্ঘ অস্ত্রোপচারের পর দীপিকা এখন আইসিইউতে। আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাকই হয়েছে। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। দীপিকার জন্য দোয়া করতে থাকুন।”
গত ২৮ মে, ইনস্টাগ্রামে দীপিকা নিজেই জানান যে তার লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার ধরা পড়েছে, যা স্টেজ টু ক্যানসার। তিনি তার ভক্তদের কাছে প্রার্থনার অনুরোধ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে তিনি এই কঠিন সময় পার করতে পারবেন।
দীপিকার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত ও সহকর্মীরা। শোয়েব জানিয়েছেন, দীপিকা আইসিইউ থেকে বের হলেই তিনি আরও আপডেট দেবেন।
এনএ/


