বিজ্ঞাপন

আখাউড়া স্থলবন্দরে প্রায় ৩ কোটি টাকার পণ্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রায় তিন কোটি টাকার নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে আতশবাজি ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন ধরনের জব্দ করা পণ্য ছিল।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে স্থলবন্দর এলাকায় এসব পণ্য গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
কাস্টমস সূত্র জানায়, বিভিন্ন সময়ে পুলিশ, বিজিবি ও র‍্যাব অবৈধভাবে পাচারের সময় এসব পণ্য জব্দ করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে এগুলো নিলাম অযোগ্য ঘোষণা করা হয়।


ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম, সহকারী কমিশনার আতিকুর রহমান, আখাউড়া স্থলবন্দরের গুদাম ইনচার্জ ছাদরুল ইসলামসহ কাস্টমস, পুলিশ ও বিজিবির কর্মকর্তারা।

সহকারী কমিশনার আতিকুর রহমান বলেন,জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে নিলাম অযোগ্য ও ঝুঁকিপূর্ণ পণ্য নিয়মিতভাবে ধ্বংস করা হয়। এতে অবৈধ পণ্যের বাজারজাতকরণ রোধ করা সম্ভব হয়।


ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ পণ্য পাচার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

পড়ুন- সেই শিশুর জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

দেখুন- বিরোধী দলীয় নেতাকে ‘আমি একটু কচলাইতে চাই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন