সচিবালয়ে আগুন লাগার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) এই তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সচিব নাসিমুল গণি।

নাসিমুল গণি বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে আগামীকাল মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।
সিনিয়র সচিব বলেন, ‘কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে। এই ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে। মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেয়া হয়েছে। কাল রিপোর্ট দেয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে। তবে রিপোর্টে কি আছে এসব নিয়ে কিছুই জানাননি তিনি।’
নাসিমুল গণি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে পরে আমরা আবার কালকে বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব।
সিনিয়র এই সচিব বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।’
তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।’
এনএ/


