জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন এই ভাড়া রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। প্রতিটি যানবাহনে হালনাগাদ ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত শনিবার নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাসভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১,২৮১ টাকা। একই রুটে ঢাকা থেকে রংপুরে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫১ টাকা ও ৪০ আসনের বাসে ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা।
অন্যদিকে, ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে কক্সবাজারগামী বাসে ৫১ আসনের ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা।
সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বরিশাল রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৯২ টাকা। খুলনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ থেকে টেকনাফে ৫১ আসনের বাসের ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গাবতলী থেকে ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫০১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা। একইভাবে মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা ও ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহাখালী রুটে ময়মনসিংহগামী ৫১ আসনের বাসের ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জামালপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৩৮৬ টাকা ও ৪০ আসনের বাসে ৪৯২ টাকা। শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
পড়ুন: ট্রাম্পের নৈশভোজে চালানো হয় ৭–৮ রাউন্ড গুলি
আর/


